মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে একযোগে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান।

দুটি প্রজ্ঞাপনের একটিতে ৩১ জনকে এবং অন্যটিতে দুইজনকে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়েছে।

একটি প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক এবং সিলেট আরআরএফের কম্যান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে সুপারনিউমারারি উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতির কথা জানানো হয়।

আরেকটি প্রজ্ঞাপনে ৩১ জনকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

তাদের তালিকা দেখুন এখানে-

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup