সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বৃদ্ধি, জেনে নিন বিল কমানোর উপায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৬:২২ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

বাড়তি বিদ্যুৎ বিলের ঝামেলা মেটাতে এখন বহুল জনপ্রিয় উপায় ইনভার্টার প্রযুক্তি। এটা কোনো মার্কেটিং চমক নয়, এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ও প্রমাণিত বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। সাধারণ যন্ত্রের চেয়ে এটি ৩০% থেকে ৫০% পর্যন্ত বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। এর মূল রহস্য হলো এর পরিবর্তনশীল গতির মোটর, যা বিদ্যুৎ খরচ বাঁচানোর পাশাপাশি সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

সাধারণ এসি বা ফ্রিজের কম্প্রেসর একটি নির্দিষ্ট গতিতে চলে। ঘর ঠান্ডা হলে কম্প্রেসরটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাপমাত্রা বাড়লে আবার চালু হয়। এই বারবার চালু এবং বন্ধ হওয়ার প্রক্রিয়ায় প্রচুর বিদ্যুৎ অপচয় হয়।

ইনভার্টারের মূল চাবিকাঠি হলো এর পরিবর্তনশীল গতির কম্প্রেসর। যন্ত্রটি চালু হওয়ার পর প্রথমে ফুল স্পিডে চলে। কিন্তু ঘর ঠান্ডা হয়ে গেলে এটি পুরোপুরি বন্ধ না হয়ে, এর গতি কমিয়ে একদম ধীরগতিতে চলতে থাকে। এতে বিদ্যুৎ খরচ অনেক কমে যায় এবং তাপমাত্রা সবসময় একদম নিখুঁত থাকে।

কতটা বিদ্যুৎ সাশ্রয় হয়?

গবেষণায় দেখা গেছে, সমক্ষমতার সাধারণ যন্ত্রের তুলনায় ইনভার্টার প্রযুক্তি প্রায় ৪৪% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।

এয়ার কন্ডিশনার (AC) এবং ফ্রিজ, যেগুলোতে সার্বক্ষণিক মোটর বা কম্প্রেসর চলে, সেগুলোতে ইনভার্টারের সুফল সবচেয়ে বেশি পাওয়া যায়। বারবার বন্ধ ও চালু না হওয়ার কারণে এর কম্প্রেসারের যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি কম হয় এবং ফ্রিজের আয়ুষ্কাল বাড়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন