

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবীর দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া অ্যাডভোকেট আমিনুল গনি টিটু মারা গেছেন।
রোববার (৭ জুন) রাত ১২টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সোমবার (৮ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জামিউল হক ফয়সাল গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, স্যার ফৌজদারি আইনের ওপর দক্ষ আইনজীবী ছিলেন। ঢাকা আইনজীবী সমিতিতে সুনামের সাথে মামলা পরিচালনা করে আসছেন। অসংখ্য সুযোগ্য জুনিয়র তৈরি করেছেন। হঠাৎ তার মৃত্যুর খবর পেলাম। আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
এর আগে, আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবীর দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নেন অ্যাডভোকেট আমিনুল গনি টিটু। এরপর তার জায়গায় মো. আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
২০২৫ সালের ২৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির সময় আমিনুল গনি দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন জানান। ট্রাইব্যুনাল তার আবেদন গ্রহণ করে আদেশ দেন।
