রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ রোজ ডে, জেনে নিন গোলাপের রঙের মানে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আজ থেকে শুরু হলো ভ্যালেন্টাইনস উইক, যা পরিচিত ভালোবাসার সপ্তাহ হিসেবে। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালনের মধ্য দিয়ে এই সপ্তাহের সূচনা হয়।

দিনটি ঘিরে বাতাসে ছড়িয়ে পড়ে ভালোবাসার আবহ। প্রিয়জনের প্রতি অনুভূতি প্রকাশে এই সময়টিতে ফুল হয়ে ওঠে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।

ভালোবাসা দিবস এলেই সবচেয়ে বেশি চোখে পড়ে গোলাপ ফুল। প্রেম ও আবেগ প্রকাশের প্রতীক হিসেবে গোলাপের ব্যবহার বহুদিনের। তবে শুধু গোলাপ দিলেই ভালোবাসা প্রকাশ হয় এমন নয়। গোলাপের রঙ অনুযায়ী এর অর্থও ভিন্ন হয়ে থাকে। তাই অনুভূতির ধরন বুঝে গোলাপ বেছে নেওয়াই হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ধারণা করা হয়, মানুষের মনের গভীর আবেগ প্রকাশে গোলাপ বিশেষ ভূমিকা রাখে। সেই কারণেই বিভিন্ন রঙের গোলাপের মাধ্যমে মানুষ তাদের অনুভূতি প্রকাশ করে থাকে। কেউ ভালোবাসা জানাতে চান, কেউ প্রশংসা করতে চান, কেউ বন্ধুত্বের বার্তা দিতে চান আবার কেউ না বলা কথাও প্রকাশ করেন একটি ফুলের মাধ্যমে।

একনজরে দেখে নিন কোন গোলাপ কী অর্থ প্রকাশ করে-

১) লাল গোলাপ: ভালোবাসার প্রতীক হিসেবে লাল গোলাপই সবচেয়ে পরিচিত। হৃদয়ের আবেগ, গভীর প্রেম ও আকর্ষণ প্রকাশে এই গোলাপের জুড়ি নেই।

২) গোলাপি গোলাপ: কারও প্রতি প্রশংসা, শ্রদ্ধা বা মুগ্ধতা প্রকাশ করতে চাইলে গোলাপি গোলাপ উপযুক্ত। এটি কোমল অনুভূতির প্রতীক।

৩) ল্যাভেন্ডার গোলাপ দুর্লভ এই রঙের গোলাপ বোঝায় প্রথম দেখাতেই প্রেমে পড়া। হঠাৎ জন্ম নেওয়া গভীর অনুভূতির প্রকাশ ঘটে এতে।

৪) কমলা গোলাপ তীব্র আবেগ, আকাঙ্ক্ষা বা না বলা অনুভূতি প্রকাশে কমলা গোলাপ বেশ কার্যকর। লাল গোলাপের চেয়ে এটি বেশি প্রাণবন্ত বার্তা দেয়।

৫) হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক হিসেবে পরিচিত হলুদ গোলাপ। বন্ধনের উষ্ণতা ও আনন্দ ভাগ করে নিতে এই রঙের গোলাপ আদর্শ।

৬) সাদা গোলাপ সরলতা ও পবিত্রতার প্রতীক সাদা গোলাপ। রোজ ডে-তে কম ব্যবহৃত হলেও কারও সততা ও সহজ গুণের প্রশংসায় এটি অর্থবহ হতে পারে।

৭) পিচ গোলাপ লাজুক ভালোবাসার প্রকাশ ঘটে পিচ রঙের গোলাপে। মনের কথা বলতে সংকোচ বোধ করলে এই গোলাপই হয়ে উঠতে পারে নীরব বার্তাবাহক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X