সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
আবদুর রহমান বদি। ফাইল ছবি
expand
আবদুর রহমান বদি। ফাইল ছবি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বগুড়ায় সংঘটিত সহিংসতার অভিযোগের একটি মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (৮ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি বদিকে জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের জামিন আদেশে স্থগিতাদেশ দেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরই ধারাবাহিকতায় আজ শুনানি শেষে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় আবদুর রহমান বদিসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের চব্বিশ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন