

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (২১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেয়।
এর আগে, গত ১০ মে রাজধানীর মিরপুর ও রমনা থানায় করা দুটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূরকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেয়।
আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
