শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:৫৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৪ মে) সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। চুক্তিতে ১৩১ বার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা বলা হয়েছে। যেখানে বাংলাদেশের কথা আছে মাত্র ৬ বার।

এতে আরও বলা হয়েছে, চুক্তিটির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদীরা ব্যর্থ হয়েছে। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদেরকে বিবাদী করা হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসনের অবক্ষয়, দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার সম্ভাব্য ক্ষতি সম্পর্কিত উদ্বেগ উত্থাপন করে সাংবিধানিক বৈধতা নিয়েও রিটে প্রশ্ন উত্থাপন করা হয়েছে।

বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে জানান রিটকারি আইনজীবী মাইদুল ইসলাম পলক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Qatar
Scheduled
19 Jun, 04:00 AM
VS
World Cup