বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:০৪ পিএম আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১২:২৮ এএম
ছবি : সংগৃহীত
expand
ছবি : সংগৃহীত

ভারতের শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সিআইআই প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, দ্য ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ, অরবিন্দ লিমিটেড, মাহিন্দ্রা গ্রুপ, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড, গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড, ফোর্বস মার্শাল প্রাইভেট লিমিটেড, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং অ্যাপোলো হাসপাতালস।

প্রতিনিধিদলে ভোক্তা পণ্য, অটোমোবাইল, জ্বালানি ও পেট্রোলিয়ামসহ বিভিন্ন শিল্প খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একটি দূরদর্শী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে।

তিনি বলেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় নতুন সুযোগগুলো কাজে লাগাতে পারে।

তিনি দুই দেশের ব্যবসায়ী মহলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank