বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৬:৫৯ এএম
এমপি আমির হামজা ও নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
expand
এমপি আমির হামজা ও নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সহমত লিখে পোস্ট করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ পোস্ট করেন তিনি।

আমির হামজার শেয়ার করা স্ক্রিনশটে লেখা আছে, সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা অথবা সুযোগ-সুবিধায় ব্যবহৃত হয় এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?

এদিকে, রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) ফেসবুকে করা এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে পাটওয়ারী লেখেন, তারেক রহমান খুনি হাসিনার লিগ্যাসি ধরার চেষ্টা করছেন, কিন্তু যে জিনিস খুঁজছেন, তা আর নেই। আর যারা তাকে সেই পুরোনো পথে হাঁটার জন্য চাপ দিচ্ছেন, তাদেরও বলি, লাভ নেই। কারণ রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। বাংলাদেশ নতুন করে শুরু করতে চায়, কারও অধীনস্থ হয়ে নয়, মর্যাদাপূর্ণ ও সমতার ভিত্তিতে সম্পর্ক রেখে।

এনসিপির মুখ্য সংগঠক লেখেন, ‘তারেক রহমান ও জিয়াউর রহমান, দুজনেই ভিন্ন সময়ে একই বাস্তবতার মুখোমুখি হয়েছেন। জিয়াউর রহমানও চেষ্টা করেছিলেন, কিন্তু সেই পথে কাঙ্ক্ষিত সমাধান আসেনি। তারেক রহমান, আপনিও চেষ্টা করুন, তবে ভুল পথে নয়, সঠিক পথে। উপায় আছে, একটাই কার্যকর পথ: সংস্কার বাস্তবায়ন করুন।

পাটওয়ারী লেখেন, ‘বঙ্গোপসাগরে নজর দিন, এইখানে খেলারাম খেলা করে যাচ্ছে!’

এছাড়া তিনি লেখেন, লন্ডন থেকে আপনাকে ফিরিয়ে আনার অন্যতম বড় প্রত্যাশাই ছিল, এই রাষ্ট্রকে পুরোনো রাজনীতির বৃত্ত থেকে বের করে নতুন পথে নেওয়া। জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প ও বিদেশে জনশক্তি পাঠানোর মাধ্যমে অর্থনীতিকে নতুন ভিত্তি দিয়েছিলেন। আপনি কী দিয়ে আপনার সময়ের বাংলাদেশকে দাঁড় করাবেন?

এখনো দেরি হয়নি। আশা করি, জ্ঞানীদের ইশারাই যথেষ্ট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank