

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। নুরের ‘চরিত্র উন্মোচনের’ ঘোষণা দিয়ে ইলিয়াস পোস্ট দেওয়ার পর পাল্টা স্ট্যাটাসে তাকে কটাক্ষ করেছেন নুর।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসাইন লেখেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টায় নুরুল হক নুরুর চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে।’
ইলিয়াসের ওই পোস্টের পর মঙ্গলবার নুরুল হক নুর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পাল্টা স্ট্যাটাস দেন।
সেখানে নুর লেখেন, ‘সাংঘাতিক ইলিয়াস অনেক কষ্টে জোড়াতালি, এআই দিয়ে একটা ভিডিও বানাইছে। আসুন সকলে দেখে তার কষ্ট, পরিশ্রম সার্থক করি।’
ইলিয়াসকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘এ জাতির বিভ্রান্তকারী, জামাতিদের তুমিই ভরসা, চালিয়ে যাও ভাই। পারলে সপ্তাহে ১টা করে বানাও।’
ইলিয়াসের ঘোষিত ভিডিওতে কী ধরনের তথ্য বা অভিযোগ থাকবে, সে বিষয়ে তার পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে, নুরের পাল্টা বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ইলিয়াস হোসাইন এর আগে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। নুরুল হক নুরও রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন ইস্যুতে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে থাকেন।


