বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ৩ প্রার্থীকে সুখবর দিলেন আপিল বিভাগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
বাঁয়ে আসলাম চৌধুরী, সারোয়ার আলমগীর, ফাহিম চৌধুরী
expand
বাঁয়ে আসলাম চৌধুরী, সারোয়ার আলমগীর, ফাহিম চৌধুরী

বিএনপির তিন প্রার্থীর ধানের শীষ প্রতীকে ভোট করতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।

আদেশে বলা হয়, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর, শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নেই।

তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

এর আগে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেন জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক।

দুই পক্ষের আইনজীবীর দীর্ঘ সময় যুক্তি-তর্ক শেষে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর করেন ইসির আপিল বিভাগ। এর ফলে প্রার্থিতা বহাল থাকে বিএনপি প্রার্থীর।

এছাড়া চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে ইসিতে আপিল করা হয়েছিল।

জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন অভিযোগটি করেছিলেন। দুই পক্ষের আইনজীবীর দীর্ঘ সময় যুক্তি-তর্ক শেষে তার প্রার্থিতাও বহাল রাখেন আপিল বিভাগ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X