মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চানখারপুলে ৬ হত্যা মামলায় ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
expand
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই বিপ্লবের সময় রাজধানীর চাঁনখারপুল এলাকায় শাহরিয়ার খান আনাসসহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। এ মামলায় মোট আট আসামি। কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলো- হাবিবুর রহমান, সুদিপ কুমার চক্রবর্তী, শাহ আলম মো আখতার।

এছাড়া সহকারী পুলিশ কমিশনার ইমরুলকে ৬ বছর, আরশাদ হোসেনকে ৪ এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসীরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

এ মামলায় আট আসামিরা হলো- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন ডিএমপির যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, ডিএমপির রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশনস) আরশাদ হোসেন এবং কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। তাদের মধ্যে আরশাদ, সুজন, ইমাজ ও নাসিরুল বর্তমানে কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক।

এর আগে ২০ জানুয়ারি রায় ঘোষণা করার করা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। গত ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর রায়ের জন্য এই দিন নির্ধারণ করেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup