শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
শেখ হাসিনা-ফাইল ছবি
expand
শেখ হাসিনা-ফাইল ছবি

পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আদালত এ সিদ্ধান্ত জানায়।

মামলার একমাত্র গ্রেফতার আসামি রাজউকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম আদালতে উপস্থিত ছিলেন। দুদকের আইনজীবীরাও রায়ে উপস্থিত ছিলেন।

পৃথক তিন মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে মোট ৪৭ জনকে আসামি করা হয়েছিল।

অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুধাসদনে তার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেওয়া হয়।

পাশাপাশি রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগও আছে।

এই মামলায় তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। তাদের রায়ও আলাদাভাবে ঘোষণা হবে।

বিচারক রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি শোনার পর ২৭ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন।

এর পাশাপাশি, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Qatar
Scheduled
19 Jun, 04:00 AM
VS
World Cup