

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের (বিপিএসসি) ১৩ তম থেকে ১৬ তম গ্রেডের স্থগিতকৃত লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সময়সূচি, কেন্দ্র, আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী জানিয়েছে পিএসসি। রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএসসির ১৩ তম থেকে ১৬ তম গ্রেডের বিভিন্ন পদের গত ৩১ জুলাই তারিখর স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়াও বলা হয়েছে, প্রার্থীকে লিখিত পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে হলে প্রবেশ করতে দেয়া হবে না। কোনো পরীক্ষার্থী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না।
আরও বলা হয়েছে, নির্দিষ্ট কেন্দ্রের কক্ষ ও আসন ব্যতীত অন্য কেন্দ্র, কক্ষে বা আসনে পরীক্ষা গ্রহণ করা হবে না।
এর আগে গত ৫ এপ্রিল পিএসসির উল্লেখিত এ নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়। পরবর্তীতে গত ৩১ জুলাই পরীক্ষা হওয়ার কথা থাকলেও যা পরে স্থগিত করা হয়।