

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে নিয়োগে আবেদন চলছে। মোট পদের সংখ্যা ৭২৫। আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২৬। দশম গ্রেডের এই চাকরির বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০-সহ অন্য সুবিধা।
পদের নাম: অফিসার (জেনারেল)
পদ সংখ্যা: ৭২৫। (রূপালী ব্যাংক পিএলসি-৮০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-১৬, বেসিক ব্যাংক-১৩, বাংলাদেশ কৃষি ব্যাংক-৪৭১, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৪৭, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-২২, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-২, কর্মসংস্থান ব্যাংক-৭২টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংক-২)।
শিক্ষাগত যোগ্যতা
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আবেদনের বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের ফি: ২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ: ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মি.।
আবেদনের নিয়ম: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এর মাধ্যমে আবেদন করতে হবে।
