

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ‘অফিস সহায়ক’ পদে (২০তম গ্রেডে) ২৮০ কর্মী নিয়োগে ৪ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীরা সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৮০ জন
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন গ্রেড: গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: ফি বাবদ অফিস সহায়ক পদে মোট ৫৬ টাকা জমা দিবেন।
আবেদনের শেষ সময়: ০৮ জুলাই ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
