বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেডলাইন শেষ, কর্মচারীদের আন্দোলন নিয়ে যা বলছে কমিশন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ এএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

নবম পে–স্কেল দ্রুত কার্যকরের দাবিতে সরকারি চাকরিজীবীরা ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ চূড়ান্ত করার আল্টিমেটাম দিয়েছিলেন। সেই সময়সীমা শেষ হলেও পে–কমিশন আন্দোলনকে গুরুত্ব না দিয়ে নিজেদের কাজে মনোযোগী রয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) কমিশনের একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, তারা নতুন বেতন কাঠামোর সুপারিশমালা প্রস্তুতে ব্যস্ত। কর্মচারীদের আন্দোলন তাদের কাজের গতিতে কোনো প্রভাব ফেলছে না।

কমিশনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আন্দোলন করা নাগরিক অধিকার। কে আন্দোলন করবে, সমাবেশ ডাকবে- তা আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা নির্ধারিত সময়ে সুপারিশ জমা দেওয়ার লক্ষ্যে কাজ করছি।

সচিবদের সঙ্গে আলোচনা: কী প্রস্তাব এল?

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছে পে–কমিশন। সেখানে অধিকাংশ সচিব অবাস্তব বা অতিরিক্ত বৃদ্ধির প্রস্তাব না দিয়ে বাস্তবসম্মত একটি বেতন কাঠামো তৈরির পক্ষে মত দেন।

চার ধাপে ৭০ জনের বেশি সচিবের মতামত নেওয়া হয়। প্রতিটি পর্বে ১৭ বা তার বেশি সচিব অংশ নেন।

সূত্র জানায়, অনলাইনে মতামত নেওয়ার পর প্রায় আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। এরপর সচিবদের কাছ থেকে পাওয়া মতামতগুলোও গুরুত্বসহ বিবেচনায় নেওয়া হচ্ছে।

এক কর্মকর্তা জানান, সচিবরা কেউ কেউ বর্তমান বেতনের তিন থেকে চারগুণ বৃদ্ধির প্রস্তাব করা সংগঠনগুলোর মতামতকে অযৌক্তিক বলেছেন। তারা মূল্যস্ফীতি, ভবিষ্যৎ বাজার–চিত্র ও রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় একটি টেকসই পে–স্কেল তৈরির পরামর্শ দিয়েছেন।

সুপারিশ জমা দেওয়ার প্রস্তুতি

প্রথম বৈঠকের পর চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং সামনে আরও কিছু সভা হবে।

তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হবে।

কমিশনের সদস্যরা জানান, সুপারিশ তৈরির অর্ধেকের বেশি কাজ শেষ। আগামী মাসেই প্রস্তাব চূড়ান্ত আকারে জমা দেওয়া হতে পারে।

বিশেষত সর্বনিম্ন বেতন কত হবে এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে তিনি জানান, কমিশনের কার্যক্রমের অগ্রগতি দেখে তারা আশাবাদী। চেয়ারম্যানও সদস্যদের সঙ্গে পরামর্শ করেই সব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup