রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটরদের বড় দুঃসংবাদ দিল ইউটিউব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০১:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভিডিওর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় প্ল্যাটফর্মের কনটেন্ট মান নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে ইউটিউব। এখন থেকে নির্দিষ্ট কিছু ধরনের এআই-নির্ভর ভিডিও ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ (ওয়াইপিপি)-এর আওতায় আর আয় করার সুযোগ পাবে না।

ইউটিউবের নতুন নীতিমালা অনুযায়ী, যেসব ভিডিওতে মৌলিকতা নেই, একই ধরনের কনটেন্ট বারবার তৈরি করা হয় কিংবা শুধু দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য কৃত্রিমভাবে উপস্থাপন করা হয়—সেগুলোকে ‘ইন-অথেনটিক কনটেন্ট’ হিসেবে বিবেচনা করা হবে।

এ ছাড়া দর্শকদের আবেগকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি ভিডিও এবং স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি বা আইনি পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে মানবসদৃশ এআই চরিত্র ব্যবহার করে তৈরি কনটেন্টও এই নীতির আওতায় পড়বে। এসব ভিডিও থেকে নির্মাতারা আর বিজ্ঞাপনভিত্তিক আয় করতে পারবেন না।

ইউটিউব জানিয়েছে, এআই ব্যবহারের বিষয়টি নতুন নয়; তবে সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণে তৈরি নিম্নমানের ও পুনরাবৃত্তিমূলক ভিডিও প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় নীতিমালায় আরও স্পষ্টতা আনা হয়েছে। লক্ষ্য হলো, সৃজনশীল, মৌলিক ও দর্শকদের জন্য মূল্যবান কনটেন্টকে উৎসাহ দেওয়া।

প্ল্যাটফর্মটির মতে, নিম্নমানের এআই ভিডিও অতিরিক্ত বেড়ে গেলে দর্শকদের অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিজ্ঞাপনদাতাদের আস্থাও কমতে পারে। তাই মানসম্পন্ন কনটেন্ট নিশ্চিত করতে এবং নির্মাতাদের আরও সৃজনশীল কাজে উৎসাহ দিতে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন