রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি সংগৃহীত
expand

দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো একটি সফটওয়্যার কোম্পানি বন্ধের ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগে আরও বেশি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সফটওয়্যারটি হলো ২ডি অ্যানিমেশন সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট। বিশ্বজুড়ে অ্যানিমেটর ও ডিজাইনারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) অ্যাডোবি তাদের সাপোর্ট ওয়েবসাইট হালনাগাদ করে এবং গ্রাহকদের ই–মেইলের মাধ্যমে জানায়, ২০২৬ সালের ১ মার্চ থেকে অ্যাডোবি অ্যানিমেট সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।

এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দেন ব্যবহারকারীরা। অনেকেই বলেন, অ্যাডোবি অ্যানিমেটের মতো কার্যকর বিকল্প সফটওয়্যার বাজারে নেই। ফলে এটি বন্ধ হলে তাদের পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তবে এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত সীমিত প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়। অন্য গ্রাহকরা ২০২৭ সালের মার্চ পর্যন্ত সাপোর্ট পাবেন।

একজন ব্যবহারকারী এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, 'এটা আমার জীবনটাই নষ্ট করে দেবে।' আরেকজন মন্তব্য করেন, 'অ্যাডোবির সাবস্ক্রিপশন নেওয়ার মূল কারণই ছিল অ্যানিমেট—ওরা আসলে কী ভাবছে?'

ব্যবহারকারীদের প্রবল চাপের মুখে বুধবার অ্যাডোবি এক বিবৃতিতে জানায়, আপাতত সফটওয়্যারটি বন্ধ করা হচ্ছে না। তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করে দেয়, অ্যাডোবি অ্যানিমেটকে ‘মেইনটেন্যান্স মোডে’ রাখা হচ্ছে। অর্থাৎ, সফটওয়্যারটি ব্যবহার করা গেলেও এতে আর কোনো নতুন ফিচার যুক্ত হবে না। কেবল নিরাপত্তা হালনাগাদ ও বাগ ফিক্স দেওয়া হবে।

অ্যাডোবির ভাষ্য অনুযায়ী, 'অ্যাডোবি অ্যানিমেট নতুন ও পুরোনো—সব গ্রাহকের জন্যই উন্মুক্ত থাকবে। তবে আমরা আর নতুন ফিচার যোগ করছি না।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank