বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন প্রযুক্তির সেবা চালু করলো গ্রামীণফোন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
ভয়েস ওভার ওয়াই–ফাই প্রযুক্তি চালু করেছে গ্রামীণফোন
expand
ভয়েস ওভার ওয়াই–ফাই প্রযুক্তি চালু করেছে গ্রামীণফোন

ভয়েস ওভার ওয়াই–ফাই (ভিওওয়াই–ফাই) প্রযুক্তির মাধ্যমে দেশে ওয়াই–ফাই কলিং সেবা চালু করেছে শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী গ্রামীণফোন। দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এই সেবা চালুর ফলে ভিওএলটিই (ভয়েস ওভার এলটিই) সুবিধার আওতায় থাকা গ্রামীণফোন গ্রাহকেরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে উন্নত মানের ভয়েস কল উপভোগ করতে পারবেন। শনিবার গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রাহকেরা নির্দিষ্ট ওয়াই–ফাই নেটওয়ার্কের আওতায় এই সেবা ব্যবহার করতে পারবেন। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ে আইএসপি অংশীদার হিসেবে ব্র্যাকনেট, কার্নিভ্যাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড ও এমআইমি ইন্টারনেটের সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন। কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই কলের মান উন্নত করার লক্ষ্যেই এই সেবাটি চালু করা হয়েছে।

গ্রামীণফোনের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) বলেন, ‘প্রতিনিয়ত উদ্ভাবন ও ডিজিটাল সেবা আনার মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। এ অগ্রযাত্রায় ওয়াই–ফাই কলিং সেবা আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন থেকে ওয়াই–ফাই নেটওয়ার্কে আরও স্পষ্ট ও উচ্চ মানসম্পন্ন ভয়েস কল উপভোগের সুযোগ পাবেন আমাদের গ্রাহকেরা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন