বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ছাদের নিচে বিভিন্ন বিশেষায়িত সেবা দিচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের ইউনাইটেড সিটিতে অবস্থিত ৪০০ শয্যার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রিত পরিবেশ, আধুনিক চিকিৎসা–প্রযুক্তি এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের সেবা দেওয়া হয়।

হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রেডিওলজি, প্যাথলজি ও ল্যাব পরীক্ষার সুবিধা রয়েছে। ২৪ ঘণ্টা জরুরি বিভাগ এবং আধুনিক অপারেশন থিয়েটারের মাধ্যমে জরুরি চিকিৎসাসেবাও দেওয়া হচ্ছে।

হাসপাতালটিতে ক্যাথল্যাব, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ), শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ), উচ্চ নির্ভরশীল ইউনিট (এইচডিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) রয়েছে। পাশাপাশি আধুনিক অপারেশন থিয়েটারে বিভিন্ন ধরনের অস্ত্রোপচার এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ডায়ালাইসিস সেবা দেওয়া হয়।

চিকিৎসাসেবা নিতে ফেনী থেকে আসা তন্ময় বলেন, ‘আমার দাদুকে এখানে চিকিৎসা করিয়েছি। আলহামদুলিল্লাহ, চিকিৎসাসেবা নিয়ে আমরা সন্তুষ্ট।’

এক রোগীর স্বজন বলেন, চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। প্রয়োজনীয় সেবাও দ্রুত পাওয়া গেছে।

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) বলেন, গুরুতর রোগীদের চিকিৎসায় প্রয়োজন অনুযায়ী একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সমন্বিতভাবে কাজ করেন। হাসপাতালটিতে সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকেন বলেও জানান তিনি।

রোগীদের জন্য হাসপাতালটিতে আধুনিক কেবিন ও ওয়ার্ড, সিপিআর বেড, সার্বক্ষণিক অক্সিজেন ও ভেন্টিলেশন সাপোর্ট, নার্স কলিং সিস্টেম এবং ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানে রোগীদের খাবারের ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া সিটি স্ক্যান, এমআরআই, ডিজিটাল এক্স-রে, আধুনিক রেডিওলজি ও ইমেজিং সুবিধা এবং ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সেবা চালু রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এসব সুবিধার মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. তাহসিন সালাম বলেন, ‘এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য হলো, বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা একই ছাদের নিচে সমন্বিতভাবে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন।’

শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোছা. রুম্মানা ইসলাম বিষ্টি বলেন, শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো জটিল পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক দল প্রস্তুত থাকে।

হাসপাতালটির নিজস্ব আইসিইউ অ্যাম্বুলেন্স সেবাও রয়েছে। হাসপাতাল থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রোগীদের জন্য এই অ্যাম্বুলেন্স সেবা বিনা মূল্যে দেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন