সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৬ জনের মধ্যে।

সোমবার (১৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও এক শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৬৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৫৬টি শিশু মারা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৭২। এ সময় ৮৮৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৩৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৬ হাজার ৯২৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭১ হাজার ৪৬৭ রোগী, যাদের মধ্যে ৬৭ হাজার ৮৭৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup