শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
লাইসেন্স বাতিল

আদ-দ্বীনের রোগীদের নেওয়া হবে যে ৬ হাসপাতালে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে সেখানে ভর্তি থাকা রোগীদের রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে রেফার করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে স্কাস্থ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল হতে রেফার করার রোগীকে তাৎক্ষণিক যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হল।

এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন থাকার কথাও বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে এক চিঠি ঢাকার সরকারি মেডিক্যাল হাসপাতালগুলোতে পাঠানো হয়। অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় ছয় হাসপাতালের নাম দেওয়া হয়েছে।

হাসপাতালগুলো হলো: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

এর আগে গত বৃহস্পতিবার (১১ জুন) আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে হাসপাতালের স্বত্বাধিকারীর কাছে চিঠি পাঠানো হয় বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। সেদিন অধিদফতর জানায়, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় ‘মেডিক্যাল প্র্যাকটিস এবং প্রাইভেট ক্লিনিক এবং ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(২) (খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন