

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল দেড় মাসে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়ালো ২৭৬ জন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এখন পর্যন্ত হামের আক্রান্ত হয়েছে ৪২ হাজারের বেশি। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন চার হাজারের বেশি রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৫ এপ্রিল থেকে সারা দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচির আওতায় বৃহস্পতিবার পর্যন্ত ২ কোটি ৭০ লাখ শিশু টিকার আওতায় এসেছে।
আগামী ১২ মের মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সের ৩ কোটি ৭০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনতে চায় সরকার।
মন্তব্য করুন
