সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রান্নায় একেবারে নতুন, জেনে নিন সহজ উপায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
খাবার। ফাইল ছবি
expand
খাবার। ফাইল ছবি

ব্যাচেলর, সিঙ্গেল বা সদ্য বিবাহিতদের খাওয়া-দাওয়া মানেই কলা-রুটি-চা আর রেস্টুরেন্টে লাইন ধরার অভ্যাস। অথবা দিনের পর দিন না খেয়ে নিজেকে শাস্তি দেওয়া। কিন্তু এখন সময় বদলেছে। নিজে রান্না মানে শুধু খিদে মেটানো নয়-নিজের প্রতি যত্ন, সাশ্রয় আর একটু গর্বও করা। তাই নতুনদের জন্য দরকারি ও মজাদার খাবারের সহজ রেসিপি- ভাত, ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। এই চারে জিতে যাবে আপনার অসহায় সকাল-দুপুর-রাত, ফিরবে মানসিক শান্তিও।

একজনের পরিমাণের রেসিপি নিচে তুলে ধরা হয়েছে। বেঁচে গেলে পরের বেলাতেও খেতে পারবেন। আর চাইলে একসঙ্গে দু’জনেও শেয়ার করতে পারবেন আরাম করে।

ভাত রান্না (স্টিম রাইস)

চাল- ১ কাপ, পানি- ২ কাপ, লবণ- সামান্য, তেল- আধা চা চামচ (ভাতটা ঝরঝরে হবে)।

তৈরি প্রক্রিয়া

১) চাল ভালোভাবে দুই–তিনবার ধুয়ে নিন।

২) পাতিলে পানি গরম দিন। গরম পানিতে চাল, লবণ ও তেল দিন।

৩) ঢাকনা না দিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন।

৪) পানি কমে এলে আঁচ একেবারে কমিয়ে ঢেকে ১০ মিনিট রাখুন।

৫) চুলা বন্ধ করে আরও ৫ মিনিট রেখে দিলেই হয়ে গেলো ভাত।

পরামর্শ: ভাতের পাতিল বেশি নেড়েচেড়ে দেবেন না-ভাত গলে যাবে।

ডাল রান্না (মসুর ডাল)

মসুর ডাল- আধা কাপ, পানি- ২ কাপ, পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ, হলুদ- আধা চা চামচ, লবণ- স্বাদমতো, মরিচ- ১টা, তেল/ঘি- ১ চা চামচ।

তৈরি প্রক্রিয়া

১) ডাল ধুয়ে পানি, লবণ, হলুদ ও মরিচ দিয়ে চুলায় দিন।

২) ফুটে এলে আঁচ মাঝারি করে ১০-১২ মিনিট রান্না করুন।

৩) ডাল নরম হলে তেল বা ঘি দিন।

৪) চাইলে শেষে সামান্য ধনেপাতা কুচি দিতে পারেন।

পরামর্শ: সময় থাকলে ডালের মধ্যে রসুন কুঁচি ভেজে দিন—গন্ধেই ক্ষুধা বাড়বে।

আলু ভর্তা

আলু- ২টা মাঝারি, পেঁয়াজ কুঁচি- ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ- ১টি, সরিষার তেল- ১ চা-চামচ, লবণ- স্বাদমতো, ধনেপাতা- সামান্য (চাইলে)।

তৈরি প্রক্রিয়া

১) আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন

২) পেঁয়াজ, মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে ম্যাশ করুন

৩) চাইলে ধনেপাতা দিন— হয়ে গেলো দারুণ ঝাঁঝালো আলু ভর্তা

ডিম ভাজি

ডিম- ২টা, পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ- ১টি, লবণ একটু, তেল- ১ টেবিল চামচ।

তৈরি প্রক্রিয়া

১) ডিম ফাটিয়ে লবণ দিয়ে ফেটে নিন।

২) প্যানে তেল গরম করে পেঁয়াজ–মরিচ দিন, হালকা বাদামী করুন।

৩) ডিম ঢেলে মাঝারি আঁচে ভাজুন—ওমলেটের মতো বা স্ক্র্যাম্বল—আপনার পছন্দমতো।

পরামর্শ: এক চামচ দুধ দিলে ডিমটা নরম ও ফুলবে।

পরিবেশন পরামর্শ ভাতের পাশে গরম ডাল- তার ওপর অল্প ঘি। পাশে ডিম ভাজি- আর কাঁচা পেঁয়াজ। চাইলেই লেবু-কাঁচা মরিচ-ব্যস! যেন এক প্লেটে সুখ।

বিশেষ পরামর্শ রান্না করলে আর খেয়ে নিলেই যে কর্ম শেষ, বিষয়টি তা নয়। খাওয়া শেষেই রান্নার সঙ্গে সংযুক্ত থালা, বাসন, কড়াই, পাতিল পরিষ্কার করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X