মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জায়মার ব্যক্তিত্বে মুগ্ধ বাঁধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
এনপিবি গ্রাফিক্স
expand

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের মধ্যে যথার্থ নেতৃত্বগুণ বিদ্যমান যা ভবিষ্যতেরই একটি রূপরেখা আছে বলে মনে করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে জায়মা রহমানের স্মৃতিচারণ সংবলিত একটি ফটোকার্ডও সংযুক্ত করেন অভিনেত্রী।

জায়মাকে উদ্দেশ্য করে বাঁধন লেখেন, 'আমি এই মেয়েটির সত্যিই প্রশংসা করি। গত বেশ কয়েকমাস ধরে তাকে দেখে আসছি। সে যেভাবে নিজেকে পরিচালনা করে, তা আমি সত্যিই পছন্দ করি। তার কথা বলা, তার সংযত-ধীর ও স্থির স্বভাব— এগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক।'

জায়মার স্পষ্ট চিন্তাভাবনার পাশাপাশি তার উপস্থিতিকেও শক্তিশালী রূপে বর্ণনা করে তিনি বলেন, 'আমি স্পষ্টতই তার মধ্যে একজন ভবিষ্যৎ নেতা দেখতে পাচ্ছি। তার জন্য শুভকামনা এবং প্রচুর ভালোবাসা।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank