

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দু’টি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে শেষ পর্যন্ত এর মধ্যে একটি আসন (বগুড়া-৬) ছেড়ে দিয়েছেন তিনি।
তারেক রহমানের ছেড়ে দেওয়ার পর বগুড়া-৬ আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এবার আসনটি শূন্য হওয়ার পর সেখানে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমজনতার দলে যোগ দিয়েছিলেন হিরো আলম। তবে এ নির্বাচনে দলটির ব্যানারে অংশগ্রহণ করতে ইচ্ছে নেই তার।
তিনি বলেন, এবার আর আমজনতা দলের হয়ে নয়, বরং দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। সম্ভাব্যভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।
তিনি বলেন, বগুড়া-৬ তাঁর নিজ এলাকা হওয়ায় এ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এলাকাবাসীর কাছে তাঁর পরিচিতি রয়েছে বলেও দাবি করেন তিনি।
দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে হিরো আলম জানান, জামায়াত ও এনসিপির প্রতি তাঁর আগ্রহ আছে এবং তিনি দুই দলের কাছেই মনোনয়ন চাইবেন।
তবে কোনো দল থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে লড়ার প্রস্তুতি রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালে একই আসনের উপনির্বাচনে অংশ নিয়ে জামানত হারান হিরো আলম। সে সময় তিনি ৫ হাজার ২৭৪ ভোট পেয়েছিলেন, যেখানে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ১১ হাজার ৪৬৮ ভোট। এবার দলীয় প্রতীকে ভোটের মাঠে নামার পরিকল্পনা তাঁর নির্বাচনী কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
মন্তব্য করুন

