

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কন্যা সন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই এ খবর নিশ্চিত করেছেন তিনি।
কাজল আরেফিন অমির দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রটি দিয়ে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান পলাশ। এরপর নাটক ও নির্মাণ দুই ক্ষেত্রেই নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।’
পলাশের এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন অভিনন্দন জানাতে। মজার ছলে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আলহামদুলিল্লাহ, আগে আপনারে ভাই হিসেবে দেখতাম, এখন আপনি আমার চাচা।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘ভাই, আপনার কপাল! দারুণ একটা দিনে বাবা হলেন আপনি।’ অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন পলাশ।
প্রসঙ্গত, ২০২২ সালে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। ২০২৩ সালের জুলাই মাসে প্রথমবারের মতো বাবা হন তিনি। তার প্রথম সন্তানের নাম মোহাইমিনুল হক আহান।
মন্তব্য করুন

