

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্পষ্টভাষিতা আর সরলতার জন্য প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আলোচনায় আসেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি তার এমনই একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, মানুষের জীবনে একসঙ্গে একাধিক প্রেম থাকা সম্ভব এবং সেটি মোটেই অস্বাভাবিক নয়। নেটিজেনদের একাংশ অবশ্য তার এই মন্তব্যকে নৈতিকতার প্রশ্ন হিসেবে দেখেছেন। তবে পাল্টা সমালোচনার ঝড়েও নিজেকে সঙ্কুচিত করতে নারাজ অভিনেত্রী।
তিনি নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি লেখেন, ‘হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া জিজ্ঞেস করবে, আমি এরকম বা আরও হরেক রকম উত্তর দেব।’
তিনি বিরক্তির সুরে জানান, মানুষ কেন একটা রসিকতাকে স্রেফ রসিকতা হিসেবে নিতে পারে না? সংবাদমাধ্যমের প্রতি তার কটাক্ষ, ‘এমনভাবে আমার উক্তিগুলোকে তুলে ধরছেন যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন!’
সমালোচকদের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুলে স্বস্তিকা লেখেন, ‘জানেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন কে? জানেন না। পড়াশোনা না করে সারাদিন কে কী বলল, কে কী খেলো, কে কার সঙ্গে শুলো—এই নিয়েই চর্চা।’
সমাজে প্রেম করাটা কবে থেকে এত বড় ‘অন্যায়’ হয়ে গেল, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। তার স্পষ্ট কথা, যারা তাকে প্রশ্ন করেন, দায় তাদেরই। প্রশ্ন করলে তিনি উত্তর দেবেনই, আর সেই উত্তর পছন্দ না হলে চাটনি পাকানোর কোনও মানে নেই।
নিজের জীবনদর্শন ব্যাখ্যা করতে গিয়ে স্বস্তিকা বলেন, তিনি কাউকে খুশি করার জন্য উত্তর দেন না এবং কারও কথা শুনে ‘কাশী’ চলে যাওয়ার মানুষও নন। তার মতে, মানুষের হাতে সময় থাকলে সেটি প্রেম করে কাটানোই উচিত, অন্যথায় আজেবাজে বিষয় নিয়ে সময় নষ্ট হবে।
নেটিজেনদের উদ্দেশে পরামর্শ দিয়েছেন, অন্যের পেছনে না গিয়ে নিজের ভালো থাকার পথ খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ।
বর্তমানে স্বস্তিকা তার নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’–এর প্রচারণায় ব্যস্ত। আর এই সময়েই ব্যক্তিগত জীবন ও মতামত নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন
