সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন চিত্রনায়িকা হুমাইরা সুবাহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১২:১৩ পিএম
চিত্রনায়িকা হুমাইরা সুবাহ
expand
চিত্রনায়িকা হুমাইরা সুবাহ

দেশের আলোচিত মডেল-চিত্রনায়িকা হুমাইরা সুবাহ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

সম্প্রতি গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও সুবাহর বরের নাম-পরিচয় বিস্তারিতভাবে জানা যায়নি। গোপন বিয়ের খবর সুবাহ প্রকাশ্যে এনেছেন।

বিয়ে নিয়ে সুবাহ জানান, বেশ কিছুদিন আগে তাদের বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা, নির্বাচনি কার্যক্রমে যুক্ত থাকার কারণে বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি।

জানা গেছে, সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। তার পারিবারিক শিকড় ঢাকাতেই।

বিয়ে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী সুবাহ বলেন, খুব শিগগির ধুমধাম আয়োজন করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা করেছি।

স্বামীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সুবাহ। সেই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি। নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন সুবাহর সহকর্মীরাও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন