মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের ‘প্রিন্স’ প্রথম দিনেই বাজিমাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম
প্রিন্স ছবিতে নায়িকার সঙ্গে শাকিব খান
expand
প্রিন্স ছবিতে নায়িকার সঙ্গে শাকিব খান

এবারের রোজার ঈদে ঢালিউডের পাঁচটি বড় ছবি মুক্তি পেয়েছে। সেগুলো হলো ‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রেশার কুকার’। প্রথম দিনই দর্শকরা এগুলোর প্রতি উৎসাহী ছিলেন।

যদিও ডিসিপি জটিলতার কারণে কিছু সিনেমার প্রদর্শনে বিলম্ব ঘটেছে। তবে সব হিসেব নিকেশ শেষে ঈদের প্রথম দিনটিতে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা শাকিব খানই বাজিমাত করেছেন। তার সিনেমার আয়ই সবার চেয়ে বেশি।

তবে স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ প্রদর্শনে সমস্যা তৈরি হওয়ায় শাকিব খানের দর্শকরা হতাশ হয়েছেন। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, তৃতীয়বারের মতো ডিসিপি জমা দেওয়া হলেও স্টার সিনেপ্লেক্সের সার্ভারের সঙ্গে এটি সঠিকভাবে মিলছে না। তবে দেশের অন্যান্য সিনেপ্লেক্সে একই ডিসিপি দিয়ে সিনেমাটি চলছে।

প্রযোজকরা আশ্বাস দিয়েছেন, দ্রুত সমাধান হবে এবং স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় আগামীদিন থেকে সিনেমাটি দর্শকরা উপভোগ করতে পারবেন।

এদিকে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’সহ সব সিনেমাই ভালো সাড়া পাচ্ছে। তবে ‘প্রিন্স’ চালাতে না পারায় কিছু হতাশা আছে।

যমুনা ব্লকবাস্টারের ম্যানেজার মাহবুব বলেন, ‘প্রথম দিন সব সিনেমাই দর্শক সমাদর পেয়েছে। ‘প্রিন্স’ এবং ‘বনলতা এক্সপ্রেস’ হাউজফুল ছিল। ‘দম’ ও ‘রাক্ষস’ সিনেমা দুটিও শেষের দিকে দর্শক বাড়িয়েছে। ডিসিপি জটিলতার কারণে ‘প্রেশার কুকার’র শোতে দেরি হয়েছে। কিন্তু সেটিও ভালো সিনেমা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup