বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট ছোট জিনিসে বড় আনন্দ: জয়া আহসান 

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ এএম
জয়া আহসান
expand
জয়া আহসান

রূপালি পর্দার আভিজাত্য ও গ্ল্যামারের বাইরে জয়া আহসানের একটি নিজস্ব জগৎ রয়েছে। সেখানে তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং প্রকৃতির সঙ্গে গভীর সখ্যতা বজায় রাখেন। ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সংরক্ষিত থাকলেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা কখনোই লুকাননি জয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে সম্পূর্ণ ঘরোয়া লুকে, নিজের বাগানকে যত্নে রেখেছেন। ভিডিওতে দেখা যায়, বাগান থেকে মূলা তুলে নেন জয়া।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাটি থেকে আলতো করে মূলা টান দিলে, হঠাৎ উজ্জ্বল সাদা বা লাল মূলা বের হয়ে এলে যে শান্তির অনুভূতি, তা বর্ণনায় অসম্ভব।’

জয়ার মতে, জীবনের পরম তৃপ্তি বড় কোনো অর্জনে নয়, বরং ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে। নিজের বাগানের ঘরোয়া পদ্ধতিতে ফলানো সবজির কদর অনেক বেশি।

তাই তিনি লেখেন, ‘ছোট ছোট জিনিসে বড় আনন্দ, বিশেষ করে নিজের বাগানের মূলা যখন হাতে আসে।’

পোস্টটি শেয়ার করার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জয়া। পর্দার জৌলুস সরিয়ে মাটির কাছাকাছি থাকা এই সাধারণ জয়ার ছবি দেখে ভক্তরা মুগ্ধ। কাজের ব্যস্ততার মাঝেও প্রকৃতির সান্নিধ্যে মানসিক শান্তি খুঁজে পাওয়া সম্ভব—এই বার্তাই যেন জয়া পৌঁছে দিয়েছেন সবার কাছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup