বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে বিয়ের তারিখ জানালেন রাশমিকা-বিজয়

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারাকুন্ডা তাদের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। বহুদিন ধরে গোপন রাখার পর অবশেষে তারা নিজেই নিশ্চিত করেছেন আসন্ন বিবাহের তথ্য। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি।

রাশমিকা ও বিজয় জানিয়েছেন, তাদের আসন্ন বিবাহের নাম হবে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’। বিজয় ও রাশমিকার নাম জোড়া লাগিয়ে বহু বছর আগে ভক্তরা তাদের এই নাম তৈরি করেছিলেন। সেই নামকেই সম্মান জানিয়ে নিজেদের বিয়ের নামকরণ করছেন তারা।

বার্তায় তারা লিখেছেন, ‘আমাদের প্রিয়জনেরা, আমরা নিজেদের জন্য কিছু পরিকল্পনা করার আগে আপনারা আমাদের জন্য ভালোবাসা দিয়ে একটি নাম দিয়েছিলেন—‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে আমাদের এক হওয়ার দিনটির নাম আপনাদের সম্মানে রাখছি—‘দ্য ওয়েডিং অব বিরোশ’। এত ভালোবাসায় আমাদের আগলে রাখার জন্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের অংশ হয়ে থাকবেন।’

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসছে এই তারকা জুটির বিয়ের আসর। শহরের উপকণ্ঠে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাসাদে ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হবে বিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মূল বিয়ের অনুষ্ঠানে তেলুগু বা হিন্দি চলচ্চিত্র জগতের সহকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি। সম্ভাব্য ভেন্যুগুলোর মধ্যে রয়েছে, ‘দ্য মেমেনটোস বাই আইটিসি হোটেলস’, ‘র‌্যাফেলস উদয়পুর’ এবং ‘ফেয়ারমন্ট উদয়পুর প্যালাস’।

সূত্রের দাবি, আরাবল্লী পর্বতমালার মনোরম পরিবেশে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট ‘দ্য মেমেন্টোস বাই আইটিসি হোটেলস’-এই বিয়ের আয়োজন হওয়ার সম্ভাবনা বেশি।

বিয়ের পর রাশমিকা ও বিজয়ের হায়দরাবাদ ও মুম্বাইয়ে আলাদা দুটি রিসেপশনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। সেদিনই হবে সঙ্গীত ও মেহেন্দি। ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হলদি অনুষ্ঠান। এরপর ২৬ ফেব্রুয়ারি মূল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup