রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি দখল ইস্যুতে মুখ খুললেন অভিনেত্রী দিলারা জামান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম
অভিনেত্রী দিলারা জামান
expand

জাকারবার্গের নীল সাদা দুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের গুঞ্জন।

জনপ্রিয় অভিনেত্রীর বক্তব্য সম্বলিত ফটোকার্ডের ছড়াছড়ি।

ওই কার্ডে লেখা, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির বাসার মতো ভাড়া বাড়িতে থাকি।

নন্দিত অভিনেত্রীকে জড়িয়ে এমন ফটোকার্ড ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকে হতাশা প্রকাশ করতে থাকেন। কেউ কেউ প্রকাশ করেন বিস্ময়। ঘটনাটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনেকে। এরপরই চর্চার লাগাম টানেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে দিলারা জামান জানান, ঘটনাটি সত্য হলেও পুরনো। তার কথায়, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২–২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তার পর থেকে এখানেই থাকছি।’

অভিনেত্রীর মতে বক্তব্যটি অসম্পূর্ণভাবে প্রচার করা হচ্ছে। বলেন, ‘প্রায় দুই যুগ আগে ঢাকার শ্যামলীতে তার ছয় কাঠা জমি দখলের ঘটনা ঘটেছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রসঙ্গক্রমে বিষয়টি নিয়ে কথা বললেও সেখানে পুরো ঘটনা স্পষ্টভাবে উঠে আসেনি।’

এতদিন পরে বিষয়টি সামনে আসায় অভিনেত্রীও কিছুটা অস্বস্তিতে। বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’

অভিনেত্রী এখন উত্তরার বাসিন্দা। তবে পুরনো সে ভিটার ওপর গড়ে ওঠা সুউচ্চ ভবন দেখে এখনও হন আবেগতাড়িত। তার কথায়, আমার ওই জমিটা ছিল শ্যামলীতে। ওখানে এখন দশ তলা অ্যাপার্টমেন্ট উঠেছে। যখন ওইদিকে যাই, জায়গাটা দেখলে আবেগতাড়িত হই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank