রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নারী এশিয়া কাপ

আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কি বলছে পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand

ক্রীড়াঙ্গনে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই লড়াই যতটা মাঠে, তার চেয়ে কম নয় গ্যালারি ও দর্শকদের মধ্যেও। নারী ক্রিকেটেও এই প্রতিদ্বন্দ্বিতার আবহ কোন অংশে কম নয়।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে আছে ভারত। থাইল্যান্ড ও হংকংকে হারিয়ে এরই মধ্যে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে হারপ্রীত কৌরের দল।

অন্যদিকে পাকিস্তানের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৫ রানের ব্যবধানে হারিয়েছে তারা। ফলে ভারতের বিপক্ষে জিতে শেষ চার নিশ্চিত করার সুযোগ আছে দলটির সামনে।

কিন্তু ভারতের বিপক্ষে অতীত রেকর্ড পাকিস্তানের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। নারী এশিয়া কাপে এখন পর্যন্ত সাতবার দেখা হয়েছে দুই দলের। যেখানে ভারতের ৬ জয়ের বিপরীতে মাত্র একটিতে জয় পেয়েছে পাকিস্তান।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও একই চিত্র। এখন পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়ে ভারত জিতেছে ১৪টিতে। পাকিস্তানের জয় মাত্র তিন ম্যাচে।

সর্বশেষ সাক্ষাতের স্মৃতিও ভারতের পক্ষেই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ৬৪ রানে হারিয়েছিল ভারত। ফলে পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স ও মুখোমুখি লড়াই—তিন দিক থেকেই আজকের ম্যাচে ভারতের পাল্লাই ভারী।

তবে ভারত-পাকিস্তান ম্যাচে পরিসংখ্যান সব সময় শেষ কথা বলে না। পাকিস্তানের সামনে তাই সুযোগ থাকবে আগের হিসাব বদলে দেওয়ার। আর ভারতের লক্ষ্য থাকবে সেই সম্ভাবনাকে শুরুতেই থামিয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের নিখুঁত পথচলা অব্যাহত রাখা।

দুবাইয়ে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। টেলিভিশনে ম্যাচটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে সোনিলিভ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank