শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: হুমায়ুন কবির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
expand

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা সবসময় খোলা আছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালেএ কথা বলেছেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছুই না।

শেখ হাসিনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ জায়গা দেবে না।

মতবিনিময়ে বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, বিদ্যুতের সমস্যা অনেকটাই শিগগিরই সমাধান হবে। প্রধানমন্ত্রী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank