

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড অভিনেতা সালমান খানের একটি পুরনো মন্তব্য আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ের পর সেই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
একসময় জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়ে উপস্থাপক কপিল শর্মা সালমান খানকে প্রশ্ন করেছিলেন, “আমির সবাইকে তাঁর নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনি তো তাঁর চেয়ে ছয় মাসের ছোট। তিনি থামছেন না, আর আপনি বিয়েই করছেন না!”
এর জবাবে সালমান খান হাস্যরসের সঙ্গে বলেন, “আমিরই আলাদা। সবাই জানে, তিনি একজন নিখুঁততাবাদী। যত দিন না তিনি বিয়েকে একেবারে নিখুঁত করতে পারবেন, তত দিন তিনি বিয়ে করতেই থাকবেন।”
এদিকে, গত রোববার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে নিবন্ধিত বিয়ের মাধ্যমে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান।
ঘরোয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুেরা। আমিরের আগের দুই সংসারের তিন সন্তান—জুনাইদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া তাঁর জামাতা নুপুর শিখারে এবং মা-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে ছিলেন চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর, সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান এবং রাজনীতিক রাজ ঠাকরে।
উল্লেখ্য, গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে আমির খান প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সে সময় তিনি জানিয়েছিলেন, তাঁদের পরিচয় ২৫ বছরেরও বেশি সময়ের হলেও প্রেমের সম্পর্ক শুরু হয়েছে সম্প্রতি।
