বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাহ্নবীরকে নিয়ে নতুন জল্পনার শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর আবারও আলোচনায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। দীর্ঘদিন ধরেই তাঁর নাম শিখর পাহাড়িয়ার সঙ্গে জড়িয়ে আসছে। যদিও দুজনের কেউই এখনো প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু বিভিন্ন সময়ের নানা ইঙ্গিত ও উপস্থিতি তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করেছে।

বলিউডে সম্পর্কের গুঞ্জন নতুন নয়। তবে কখনও একটি লকেট, কখনও একটি ছবি, আবার কখনও একটি সাধারণ টি-শার্টই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। এবার ঠিক তেমনই একটি বার্তার কারণে নতুন করে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে গোলাপি নাইট স্যুটের ওপর ধূসর জ্যাকেট পরা অবস্থায় দেখা যায় জাহ্নবীকে। কিন্তু তার পোশাকের চেয়ে বেশি নজর কাড়ে টি-শার্টে লেখা একটি বাক্য ‘ইফ লস্ট, প্লিজ রিটার্ন টু শিখর পাহাড়িয়া’— বাংলায় যার অর্থ, ‘যদি আমি হারিয়ে যাই, তাহলে আমাকে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দিও।’ মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়, আর শুরু হয় নতুন জল্পনা।

দীর্ঘদিন ধরেই জাহ্নবীর সঙ্গে শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, তবু বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ঘিরে ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং ব্যক্তিগত মুহূর্তের ঝলক সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

নেটিজেনদের একাংশের মতে, টি-শার্টের এই বার্তা হয়তো মজার ছলে লেখা, তবে অনেকেই এটিকে সম্পর্কের প্রকাশ্য স্বীকৃতির ইঙ্গিত হিসেবেও দেখছেন। এর আগে জাহ্নবীর গলায় শিখরের নাম খোদাই করা লকেটও আলোচনার জন্ম দিয়েছিল।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর। পেশায় পোলো খেলোয়াড় ও উদ্যোক্তা। বলিউডের অন্দরমহলে বহুদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা থাকলেও বিয়ের গুঞ্জনকে সম্প্রতি উড়িয়ে দিয়েছেন জাহ্নবীর বাবা বনি কাপুর ।

অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি' সিনেমাতে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। তবে এবার সিনেমার চেয়ে বেশি আলোচনায় তার সেই ভাইরাল টি-শার্টের বার্তাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup