সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠুন চক্রবর্তীর পুত্রবধূকে পরিচালকের কুপ্রস্তাব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৪:২০ পিএম আপডেট : ০৪ মে ২০২৬, ০৩:৩৫ পিএম
মাদালসা শর্মা। ছবি : সংগৃহীত
expand
মাদালসা শর্মা। ছবি : সংগৃহীত

মাদালসা শর্মা, যিনি জনপ্রিয় টিভি সিরিজ ‘অনুপমা’-তে কাভ্যা চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান, সম্প্রতি তার অভিনয় জীবনের শুরুর দিকের একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী।

এবার এক চাঞ্চল্যকর বক্তব্যের মাধ্যমে আবার আলোচনায় আসেন মাদালসা। মাত্র ১৯ বছর বয়সে চলচ্চিত্র জগতে প্রবেশের সময় এক প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা’ একটি বৈঠকে তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন।

এক সাক্ষাৎকারে মাদালসা জানান, “ওই পরিচালক আমাকে দেখা করার জন্য ডেকেছিলেন। তখন আমার বয়স প্রায় ১৯। তিনি জানান, তিনি বিকিনি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন অভিনেত্রী খুঁজছেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম বিষয়টা বড় কিছু নয়, তবে আমি জানতে চেয়েছিলাম গল্পটা আসলে কী, এটা কি যৌক্তিক নাকি অন্য কিছু।

পরবর্তীতে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে, যখন সেই চলচ্চিত্র নির্মাতা তাকে তার সামনে বিকিনি পরে উপস্থিত হতে বলেন, যাতে তিনি তার ‘বডি ল্যাঙ্গুয়েজ’ পর্যবেক্ষণ করতে পারেন।

মাদালসা জানান, “আমি তাকে বলেছিলাম আমি একজন পেশাদার অভিনেত্রী। যদি কোনো চরিত্রে বিকিনি, শাড়ি বা লেহেঙ্গা পরার প্রয়োজন হয়, আমি ক্যামেরার সামনে তা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, কারণ সেটাই আমার কাজ। কিন্তু আপনার সামনে এটি পরা আমার পেশাগত দায়িত্বের অংশ নয়।”

তিনি আরও জানান, পরিচালককে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে তাকে তার অভিনয় দক্ষতার ভিত্তিতে নির্বাচিত করা হোক, নাহলে তিনি সেই সুযোগ থেকে সরে আসবেন।

পরে এই ঘটনার আরেকটি দিক সামনে আসে বলে জানান মাদালসা। কয়েকদিন পর তিনি জানতে পারেন, একই প্রকল্পে অন্য একজন অভিনেত্রীকে নেওয়া হয়েছে এবং সেই চলচ্চিত্র নির্মাতা ও সেই অভিনেত্রী নাকি ব্যক্তিগত সম্পর্কেও জড়িত ছিলেন।

মাদালসার অভিনয় যাত্রা শুরু হয় ২০০৯ সালে তেলেগু চলচ্চিত্র ‘ফিটিং মাস্টার’ দিয়ে। এরপর তিনি ‘শৌর্য’, ‘সাম্রাট অ্যান্ড কো.’ এবং ‘রামলীলা’ এর মতো চলচ্চিত্রে কাজ করেন। তবে রূপালি গাঙ্গুলী অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ তেই কাভ্যা চরিত্র তার সবচেয়ে বড় পরিচিতি এনে দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন