

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (৩ মে) রাত ৯টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তাররা ‘তায়েফ’ নামের একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা গ্রেপ্তার হন।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান প্রামাণিক জানান, আগে থেকেই নজরদারি থাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা সম্ভব হয়েছে। এদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় এসব মিছিল হয়। এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছিল।
ওই মিছিলগুলোর পর থেকেই পুলিশ নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন বৈঠকে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন
