রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৯:২৩ পিএম আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:৪৫ পিএম
সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান
expand
সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাত ৯ টায় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে একটি আসন নিয়ে জটিলতা থাকায় শপথ প্রক্রিয়া অপেক্ষমাণ ছিল। তবে, সেই জটিলতার অবসান হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর ফলে সংরক্ষিত নারী আসনের ৫০টি পদই পূর্ণ হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন