

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার (০৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় এ গণনা শুরু হয়।
পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের সীমান্তবর্তী অপর রাজ্য আসামেও ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের মতো আসামেও এগিয়ে আছে বিজেপি। এ পর্যন্ত গণনায় এমন ফলাফলই পাওয়া গেছে।
আসাম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ৩টি রাজনৈতিক জোটের মধ্যে। এই জোটগুলো হলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া এবং আম আদমি পার্টি-তৃণমূল ও সমমনা দলগুলোর জোট এআইইউডিএফ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও লড়েছেন অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আসামের ১২৬টি আসনের মধ্যে ৯৯টিতে এগিয়ে আছে বিজেপি এবং এনডিএ জোটের প্রার্থীরা, ২৫টি আসনে এগিয়ে কংগ্রেস এবং তার নেৃতত্বাধীন ইনডিয়া জোট এবং দু’টি আসনে এগিয়ে আছে এআইইউডিএফ।
প্রায় ৪০ শতাংশ মুসলিম অধ্যুষিত আসাম এক সময়ে কংগ্রেসের ঘাঁটি রাজ্য ছিলো। বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এক সময়ে আসামের ‘হেভিওয়েট’ কংগ্রেস নেতা ছিলেন। কংগ্রেসের শাসনামলে একাধিক মেয়াদে রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর পদেও ছিলেন তিনি।
আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে মতবিরোধের জেরে ২০১৪ সালের জুলাই মাসে কংগ্রেস এবং রাজ্যসরকারের সব পদ থেকে অব্যাহতি নেন হিমন্ত বিশ্বশর্মা, তার পরের বছর ২০১৫ সালের সেপ্টেম্বরে বিজেপিতে যোগ দেন তিনি।
তারপর ২০১৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সরকারগঠন করে বিজেপি, সেই সরকারের মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্বশর্মা। এবারে নির্বাচনে জয়ী হলে মুখ্যমন্ত্রীর পদে আরও এক দফা মেয়াদ বাড়বে তার।
মন্তব্য করুন
