

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ পুলিশের ডিআইজি-এসপিসহ আরও ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছে সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ ও মো. রফিকুল হাসান গণি ও রখফার সুলতানা খানম, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান ও মো. মজিদ আলী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর ও কাজী জিয়া উদ্দিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট মো. হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুব রহমান ভূইয়া, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, রেলওয়ে পুলিশের এসপি ফারহাত আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। সেই সাথে বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন এসকল কর্মকর্তা।
উল্লেখ্য যে, গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ একযোগে পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।
মন্তব্য করুন