বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৯৫ লাখ টাকা ছেড়ে দিলেন শাহরুখ খান!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পিএম আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম
বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবি : সংগৃহীত
expand
বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউডের তারকাখচিত সিনেমা 'হাম তুমহারে হ্যায় সনম' মুক্তির দুই দশকেরও বেশি সময় পর নতুন করে আলোচনায় এসেছে এর পেছনের এক মানবিক গল্প। সম্প্রতি প্রযোজক কেসি বোকাদিয়া প্রকাশ্যে এনেছেন এমন একটি ঘটনা, যা আবারও প্রমাণ করে কেন শাহরুখ খানকে ‘বলিউড বাদশাহ’ বলা হয়।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত। মুক্তির আগে ব্যাপক প্রত্যাশা থাকলেও ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি, ফলে আর্থিক চাপে পড়েন প্রযোজক।

গণমাধ্যমে প্রযোজক কেসি বোকাদিয়া জানান, সিনেমাটির জন্য শাহরুখ খান প্রায় ৯৫ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু ছবির ব্যবসা খারাপ হওয়ায় তিনি যখন বাকি টাকা পরিশোধের কথা তোলেন, তখন শাহরুখ স্পষ্ট জানিয়ে দেন তিনি সেই টাকা নেবেন না। অভিনেতার ভাষ্য ছিল, এই অর্থ তিনি অন্যভাবে সহজেই আয় করতে পারবেন, কিন্তু প্রযোজকের সেই টাকা দিতে গেলে বাড়ি বিক্রি করতে হতে পারে যা তিনি চাননি।

বোকাদিয়ার দাবি, তিনি একাধিকবার শাহরুখকে বাকি পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করলেও অভিনেতা তা নেননি। এই ঘটনায় শাহরুখ খানের মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত তৈরি হয়, যা আজও ইন্ডাস্ট্রিতে আলোচিত।

ছবিটির ব্যর্থতার কারণ পরবর্তীতে খতিয়ে দেখা হলেও সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে প্রযোজক কারও প্রাপ্য আটকে রাখতে চাননি বলেই অভিনেতাদের পারিশ্রমিক ফেরত দেওয়ার উদ্যোগ নেন। আর সেখানেই নিজের উদারতার পরিচয় দেন শাহরুখ খান, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন