বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সাত তলা কেক দেখে অবাক উর্বশী রাউতেলা!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তাঁর ৩২তম জন্মদিন উদ্‌যাপন করেছেন জাঁকজমকপূর্ণ আয়োজনে। এবারের জন্মদিনের মূল আকর্ষণ ছিল সাত তলা বিশিষ্ট একটি বিশেষ কেক, যা খোদাই করা হিরা দিয়ে সজ্জিত ছিল বলে জানা গেছে।

অভিনেত্রীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, কেকটি দেখে তিনি উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। পুরো আয়োজন সাজানো হয়েছিল ফুলের তোড়া ও রঙিন বেলুনে, আর প্রস্তুতি ও আয়োজনে তাকেও সক্রিয় থাকতে দেখা যায়।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেকটির আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা। এর আগে তিনি তাঁর মায়ের জন্মদিনও আড়ম্বরপূর্ণভাবে উদ্‌যাপন করেছিলেন। দুবাইয়ের একটি উচ্চমানের হোটেলে তিনতলা সোনালি কেক কেটে সেই অনুষ্ঠান পালন করা হয়। কেকের ওপর একটি মুকুটও রাখা হয়েছিল, যা ছিল তাঁর মায়ের জন্য বিশেষ উপহার।

২০২৪ সালেও নিজের জন্মদিনে সোনায় মোড়ানো কেক কেটে আলোচনায় আসেন উর্বশী। বিলাসবহুল আয়োজন ও ব্যতিক্রমী উদ্‌যাপনের কারণে তিনি প্রায়ই শিরোনামে থাকেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X