শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হজের আনুষ্ঠানিকতা শেষ, অশ্রুসিক্ত চোখে মক্কা ছাড়ছেন হাজিরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১০:১৮ পিএম আপডেট : ২৯ মে ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে আজ শুক্রবার (২৯ মে) শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালন শেষে এবার দেশে ফেরার পালা।

শুক্রবার (২৯ মে) রাতেই শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২ টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেবে প্রথম ফিরতি ফ্লাইট। সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে হাজীদের দেশে ফেরার এই যাত্রা। প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজী।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৌদির স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেবে প্রথম ফিরতি ফ্লাইট। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে হাজীদের দেশে ফেরার এই যাত্রা। প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ হাজি।

গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি পৌঁছায় ২১ মে।

এ বছর সৌদি সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন সহজ করার জন্য এয়ারলাইন্সের সাথে আলোচনা করে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনো ধরনের সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে হজ করতে পেরেছেন।

১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন