

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত বুধবার (২৭ মে) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভেতরের খোলা অংশে সাততলা থেকে পড়ে গুরুতর আহত হন সৌরভ নামের এক যুবক। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. সৌরভ (২৭) উত্তরার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠয়ে আইন বিভাগে অধ্যয়নরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মানসিক হতাশা থেকেই সৌরভ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ঘটনার দিন তিনি একাই বসুন্ধরা সিটিতে প্রবেশ করেন এবং বিভিন্ন তলা ঘোরার পর সাততলায় উঠে যান। সেখান থেকেই তিনি নিচে লাফ দেন।
ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, গুরুতর আহত অবস্থায় শপিং কমপ্লেক্সের নিরাপত্তাকর্মীরা সৌরভকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সৌরভের বাড়ি বগুড়া সদর উপজেলায়। তার বাবার নাম রুস্তম আলী। ছেলের মৃত্যুর ঘটনায় তিনি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা।
পুলিশ জানায়, নিচে পড়ে যাওয়ার সময় সৌরভের ব্যবহৃত মোবাইল ফোনটি ক্ষতিগ্রস্ত হয়। পরে তার সিম অন্য একটি ফোনে ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
সৌরভের বাবা পুলিশকে জানিয়েছেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তবে কী কারণে তিনি এমন অবস্থায় ছিলেন, সে বিষয়ে পরিবার নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।
