

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী নতুন বছরের শুরুতেই সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন। দক্ষিণী সিনেমা, বলিউড ও টলিউডে সমানভাবে পরিচিত এই অভিনেতা ও তার স্ত্রী রূপালি বড়ুয়া সম্প্রতি (২ জানুয়ারি) এক দুর্ঘটনায় আহত হন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আশিস বিদ্যার্থী নিজেই তাদের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান।
শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, শুক্রবার রাতে নৈশভোজ শেষে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক হঠাৎ তাদের ধাক্কা দেয়। এতে আশিস ও তার স্ত্রী ছাড়াও মোটরবাইক চালক আহত হন।
ভিডিও বার্তায় আশিস বিদ্যার্থী বলেন, “আমি ও রূপালি এখন ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় আছেন জেনে আপডেট দিতে চেয়েছি। আমি পুরোপুরি সুস্থ আছি। রূপালি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। দুর্ঘটনায় আহত মোটরবাইক চালকের খোঁজও নিয়েছি। সে আগের চেয়ে ভালো আছে এবং তার জ্ঞান ফিরেছে।”
জানা গেছে, দুর্ঘটনার পর আহত মোটরবাইক চালককে দ্রুত গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
মন্তব্য করুন
