রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতাসহ আহত ১০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নায়েবে আমিরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কুমিল্লা-মিরপুর সড়কের চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চারিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশায় থাকা অন্তত ১০ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

আহতরা হলেন, জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নায়েবে আমির ও উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের খন্দকার শাহজালাল ও তার স্ত্রী মমতাজ বেগম, ধান্যদৌল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রুহুল আমিন, শিদলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জোহরা বেগম, চান মিয়ার ছেলে মনজুরুল ইসলাম, সাহেবাবাদ গ্রামের নিয়ত আলীর ছেলে আবদুল জলিল এবং দুলালপুর গ্রামের তাহরিন হোসেনের স্ত্রী শিল্পী আক্তার। তবে বাকি তিনজন অন্যত্র চিকিৎসা নেওয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহতদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন