শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

সংগীতশিল্পী ও ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার সম্প্রতি বিয়ে করেছেন সংগীতশিল্পী সাব্বির কোরাইশীকে। রাজধানীর গাউসুল আজম মসজিদে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নতুন জীবন শুরু করে শারমিন জানান, জীবনের এই বড় সিদ্ধান্তে পরিবার ও প্রিয়জনদের দোয়া নিয়ে নতুন দায়িত্ব পালন করতে চান তিনি।

তবে এই বিয়ের আবহেই তৈরি হয় বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিনের বাবার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তিনি দাবি করেন- মেয়ের বিয়ের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তাকে জানানো হয়নি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শারমিন ও তার স্বামী সাব্বিরকে নিয়ে কড়া সমালোচনা শুরু হয়।

সামাজিক মাধ্যমে ট্রোলের মুখে পড়ে এক মন্তব্যের জবাবে শারমিন বিষয়টি স্বীকার করে নেন এবং বাবা না জানানোর পেছনে তার পারিবারিক ক্ষোভের কথা তুলে ধরেন। শারমিন বলেন, ‘জন্মদাতা বাবা মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখেনি, জন্মদাতা পিতা স্ত্রী সন্তানদের রেখে নতুন বৌ নিয়ে ভেগে যায়,তাকে আবার কেমনে রাখে? জন্মদাতা পিতা নিজের নতুন সংসার নিয়ে ব্যস্ত।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank